খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একশ’শয্যা থেকে ১৬০ শয্যা বাড়ানো পাশাপাশি ১০ চিকিৎসক ও ৪০ জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও নতুন আরেকটি অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান।

এদিকে খুলনা বিভাগে গত শনিবার শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতান জানান,শুক্রবার থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১৯ জন করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ১১০ জন।শনাক্তের সংখ্যা ছিল ৫৯৯ জন।

তিনি আরো বলেন, বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৮ জন। সুস্থ হয়েছেন ৩২ হাজার ৮৪৬ জন। মারা গেছেন ৭১১ জন।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, বর্তমানে অধিকাংশই রোগীই তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখানে নতুন করে চিকিৎসক ও নার্স যোগদান করলে চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে।