দিনাজপুরের হিলিতে বাল্যবিবাহ দেয়ায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে স্বামীর বাড়িতে পাঠাবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে। গতকাল সকালে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘনশ্যামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন।
জরিমানা
দিনাজপুরের হিলিতে বাল্যবিবাহ দেয়ায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।









