গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক ও জনপথ বিভাগের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর। শনিবার সকালে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শহীদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, গোপালগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম, সমীর কুমার বণিক, বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল আকতার বাবলাসহ উপসহকারী প্রকৌশলীরা এবং গোপালগঞ্জ সড়ক জোনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।









