আমরা যত দ্রুত পারি বিমানবন্দর চালু করব। আপনারা জানেন, বিমানবন্দরে এ মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব বলে জানিয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শনিবার (১৮ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। এর প্রেক্ষিতে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করছে।