দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে আগামী রোববার (৪ আগস্ট)। পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে।
সভা শেষে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ এসব তথ্য জানিয়েছেন।
আব্দুল সামাদ জানান, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলায় কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যেতে পারে। এ বিষয়টি ঠিক করবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এর আগে কোটা সংস্কারকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।










