মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে দিনাজপুরের হিলিতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় বাংলাহিলি পাইলট স্কুল আ্যন্ড কলেজ মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। উদ্বোধনী খেলায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশ ও ৬ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশ অংশ নেয়। আগামী ১৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।