মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব-পিলারসংলগ্ন শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এ মিষ্টি বিনিময় হয়। বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব রহমান ও বিএসএফের পক্ষে ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেশ চন্দ্র বিজয় দিবসের শুভেচ্ছা জানান।