রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অষ্টমবারের মতো শুরু হয়েছে চাকরি মেলা। রাবি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) মেলাটির আয়োজন করেছে। এতে দেশ-বিদেশ মিলিয়ে ৩৭টি বহুজাতিক কোম্পানি অংশ নিচ্ছে। এসব কোম্পানি রাবি ক্যাম্পাস থেকে ২৫০ শিক্ষার্থীকে শূন্যপদে চাকরি দেবে বলেও জানা গেছে। তবে রাবি ছাড়াও রাজশাহীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অনার্স-মাস্টার্সের শিক্ষার্থীরাও এ মেলায় অংশগ্রহণ করতে পারবেন। গতকাল মেলার শেষ দিনে সকাল থেকেই ক্যাম্পাসে সিভি জমা দিতে ভিড় জমান শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অষ্টমবারের মতো শুরু হয়েছে চাকরি মেলা। রাবি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) মেলাটির আয়োজন করেছে।









