দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই পুরুষ ও এক নারী। আজ রোববার এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৭০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪৩ জন নারী আর ২৭ জন পুরুষ।
এছাড়া, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।










