১৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।
এদিন সকাল থেকেই বাবরকে বরণ করে নিতে কারাগারের বাইরে জড়ো হন পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর।










