শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চেয়ে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। দুপুর ১২টায় শুরু হওয়া এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের একশরও বেশি সাংবাদিক। এ সময় নিহতদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নীরবতাও পালন করা হয়।