রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে গতকাল পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির নবনিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, আনসার-ভিডিপির জেলা কমান্ডান্ট মো. আব্দুল মোন্তাকিম, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর, আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহমেদ ও সম্পাদক রাজীব চাকমা, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, বন কর্মকর্তা ও থানার ওসিরা উপস্থিত ছিলেন।