মা দিবস উপলক্ষে মা ও সন্তানদের নিয়ে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ আয়োজন করেছে চপস্টিক। সম্প্রতি এয়ার ফোর্স বেইজ ক্যাম্পে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন গেম, র‍্যাপিড ফায়ার ও খেলাধুলার আয়োজন করা হয়। এয়ার ফোর্স বেইজ ক্যাম্পের প্লে-গ্রাউন্ডে শিশুদের জন্য খেলাধুলার সুযোগও রাখা হয়।

সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠায় ভালো খাবার, সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কারিশমা সানু সভ্যতা।

এছাড়া ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। পরে মা ও সন্তানদের নিয়ে গ্রুপ ফটোসেশনের আয়োজন করা হয়।

চপস্টিক জানায়, ছবি, কবিতা ও গানে সৃজনশীলতা চর্চায় ও শিশুদের ভালোভাবে বেড়ে ওঠায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিবছর মা দিবসে, মা ও সন্তানদের নিয়ে ফ্যামিলি ফান ডে উদযাপন করে আসছে চপস্টিক।

-সংবাদ বিজ্ঞপ্তি