বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ নিরবাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
বগুড়া-৪ আসনে ৬ জন এবং বগুড়া-৬ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং বগুড়া পৌরসভা নিয়ে বগুড়া-৬ আসন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। এ আসনে ৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।









