ঝালকাঠিতে সংবাদপত্র হকারদের খাদ্যসহায়তা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে ঝালকাঠি সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির ২৩ সদস্যকে এ সহায়তা দেয়া হয়।

জানা গেছে, জেলা প্রশাসক মো. জোহর আলীর নির্দেশক্রমে ঝালকাঠি সার্কিট হাউজ চত্বরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ হাসান ও ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত উপস্থিত থেকে সংবাদপত্র হকারদের হাতে চাল, ডাল, আলু, তেল ও সাবান তুলে দেন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক দুই ভাগে হকারদের এ সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে ঝালকাঠি সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জেলা প্রশাসক মো. জোহর আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।