কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পুরাচর গ্রামে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, গতকাল সকাল ১০টার দিকে ছলিম উদ্দিনের মেয়ে আমেনা খাতুন (৮) ও হাফিজুর রহমানের মেয়ে জিনিয়া আক্তার (৭) বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যায়। শাপলা তোলার এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় এক পথচারী ওই দুই শিশুকে পানিতে তলিয়ে যেতে দেখে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় পর তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।