দিনাজপুরের হিলিসহ আশপাশের সীমান্তে অভিযান চালিয়ে অবৈধপথে ভারত থেকে আনা মাদক, শাড়ি, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল ভোর থেকে সকাল পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো।