ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র সরকারের নয়। এটি আয়োজনে কোনো অর্থায়নও করা হয় হয়নি দেশটির সরকারের পক্ষ থেকে। দ্য ইন্টারন্যাশনাল রেলিজিয়াস ফ্রিডম সামিটের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আইআরএফ সম্মেলনটি প্রতি বছর যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রী পর্যায়ের সম্মেলন থেকে আলাদা। যা জার্মান সরকার ২০২৪ সালের ১০-১১ অক্টোবর বার্লিনে আয়োজন করেছিল। আইআরএফ সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণকারী বা প্রাক্তন কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য, অবস্থান ও মতামতকে যুক্তরাষ্ট্র সরকারের মতামত, অবস্থান বা নীতির প্রতিনিধিত্বকারী হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়।

যুক্তরাষ্ট্র দেশে এবং বিশ্বজুড়ে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতাসহ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সুরক্ষায় সরকার এবং নাগরিক সমাজের সম্পৃক্ততাকে স্বাগত জানায়। যুক্তরাষ্ট্র সরকার এবং পররাষ্ট্র দপ্তর আইআরএফ শীর্ষক সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট পরিচালনা বা পরিকল্পনা, আমন্ত্রণ এবং অংশগ্রহণকারীদের প্রভাবিত করে না বলেও উল্লেখ রয়েছে আইআরএফের ওয়েবসাইটে।

আইআরএফ সম্মেলনের উদ্দেশ্য, অংশগ্রহণের সুযোগ, পরিকল্পনা, সময়সূচী, উপাদান, অথবা অন্য যেকোনো দিক সম্পর্কে তথ্য যারা জানতে চান তারা সংগঠনের ওয়েবসাইট www.irfsummit.org-এ যেতে পারেন। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এর তথ্য পাওয়া যাবে www.npbfoundation.com এ।