সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, এমন কোনো প্রয়াসকে সুযোগ দেয়া হবে না। যারা উপাসনালয়ে হামলা করে, এসব অপরাধীকে দেশের প্রচলিত আইনে শাস্তির আওতায় আনা হবে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের দেখতে এসে এ মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আল সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদ উল্লাহ উপস্থিত ছিলেন।