গতকাল প্রথম দিনেই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে ৬০৭ রোগী চিকিৎসাসেবা নিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫৬ রোগী। এছাড়া আটটি সিজারিয়ান অপারেশন ও তিনটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করলে গতকাল সকাল ৮টায় বহির্বিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হয়।