প্রশিক্ষণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ঝিনাইদহে বিনামূল্যে ড্রাইভিং কাম অটো মেকানিকস প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বহুমুখী মানবকল্যাণ সংস্থার কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেছেন সংস্থার সেক্রেটারি ও শৈলকুপার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান কার্যালয়ের  সমন্বয়ক আতোয়ার রহমান, সদস্য লোটাস রহমান সোহাগ। আয়োজকরা জানান, প্রশিক্ষণ চলবে আগামী ৪৫ দিন। তিন ব্যাচে ৯০ জন প্রশিক্ষণ নেবেন।