বরিশালের আড়িয়াল খা নদীর নলচর এলাকায় লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একজন নিখোঁজ আছেন।
বরিশাল ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ থেকে একটি ট্রলারে চড়ে ৪৫ জন মুসল্লি বরিশালের চরমোনাইর মাহফিলের উদ্দেশে রওনা দেন। রাত দেড়টা নাগাদ ট্রলারটি আড়িয়াল খা নদীর নলচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঢাকা থেকে পয়শারহাটগামী একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগলে যাত্রীরা নদীতে পড়ে যান।
স্থানীয় জেলে ও বাসিন্দারা ঘটনাটি টের পেয়ে ৪১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু চরজন নিখোঁজ থাকেন। আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে তিন মুসল্লির মরদেহ উদ্ধার করে। এখনো একজন নিখোঁজ আছেন।
দুপুরে বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ট্রলারডুবির ঘটনায় মোট কতজন যাত্রী ছিলেন তারা নিশ্চিত হওয়া যায়নি। যে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।
বরিশালে যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিহত ৩
বরিশালের আড়িয়াল খা নদীর নলচর এলাকায় লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একজন নিখোঁজ আছেন।










