গতকাল সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের চলমান এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পগুলোর পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

এ সময় তিনি বলেন, ‘প্রকল্প প্রণয়নের সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের সম্ভাব্যতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। একই সঙ্গে প্রকল্পগুলো যেন পরস্পরের পরিপূরক হয় এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।’

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বিবেচনায় রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।’

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।