পে-কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়ন, ৫০ ভাগ মহার্ঘ ভাতাসহ সাত দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গতকাল বেলা ১১টায় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের বিভাগীয় সমন্বয়ক গোলাম কাদের তানুর সভাপতিত্বে ও সদস্য শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জসিম উদ্দিন হাওলাদার, সাব্বির হোসেন, এসএম হেদায়েতুন্নবী জাকির, মজিবুর রহমান, জহিরুল হক সালাম, আবদুল লতিফ প্রমুখ।