জুলাই অভ্যুত্থানে নিহতদের বেওয়ারিশ মরদেহ শনাক্তকরণ ও আহতদের সুচিকিৎসার বিষয়গুলোতে সরকারের উদাসীনতার প্রতিবাদে স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি— ঢাকা জেলার উদ্যোগে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সংগঠনটির ঢাকা জেলা কমিটির সদস্যরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে বেওয়ারিশ কবরগুলো পরিদর্শন এবং অভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া পাঠ করেন। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে অবস্থান নিয়ে দ্রুততম সময়ের মধ্যে অভ্যুত্থানে নিহতদের বেওয়ারিশ মরদেহ শনাক্তকরণ, আহতদের চিকিৎসা ও দোষীদের বিচারের দাবি জানান তারা।

আয়োজনে সাত দফা দাবি তুলে ধরে সংগঠনের সদস্যরা বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া সরকারের দায়িত্বহীনতার পরিচায়ক। সারা দেশে জুলাই অভ্যুত্থানে মারা যাওয়া অনেকের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরিচয় শনাক্তকরণে সরকারের কোনো তদবির নেই। খুনিরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।

তারা বলেন, যদি দ্রুত দোষীদের বিচার, অভ্যুত্থানে নিহতদের বেওয়ারিশ মরদেহ শনাক্তকরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব।

এ আয়োজনের মাধ্যমে সংগঠনটির ঢাকা জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক জমির উদ্দীন ও সদস্য সচিব আবির বিন জাবেদ স্বাক্ষরিত যৌথ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা কমিটির অনুমোদন দেয়া হয়।

ঢাকা জেলা কমিটির নেতৃত্বে যারা আছেন- আহ্বায়ক এস এম মঈন উদ্দীন, যুগ্ম আহ্বায়ক তামজিদ, সদস্য সচিব খান আহাদ, যুগ্ম সদস্য সচিব এবিএম মিরাজ ও মুখপাত্র নুসায়ের আহমেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সৈয়দ বোরহান উদ্দিন, আনোয়ারুল আজিম, নাজমুস সাকিব ত্বহা, আবু নাইম, তৌহিদুর রহমান নোমান, হুমায়ুন কবির, রাব্বিল হোসেন, হাবিব হান্নান, মো. আবদুল্লাহ, সাদনান নাফি, মো. রিয়াজুল হাসান, তোহিদ ইসলাম, শেখ শোয়েব আখতার, মো. নাইমুর রহমান, নাবিল হোসেন, রানি আক্তার, হোমায়েত সায়েদী তামিম, তাওহীদ ইবনুল বদর সাফওয়ান, ইলিয়াস রহমতুল্লাহ, দ্বীনি তাসনিয়া, এ এস এম সায়েদ, সাব্বির হোসাইন, নায়েম ইসলাম সায়েম, মাহদী হাসান, সামিহা সোয়া, মো. আবু নোমান, মো. রিয়াদ, জিয়াবুল করিম জিয়া, বুশরা জান্নাত বৈশাখী, উম্মে হাবিবা ও মো. সাবিত হাসান খান জয়।

গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির ঢাকা জেলা কমিটি কাজ করবে বলে আশা ব্যক্ত করা হয়।