আইসিডিডিআর,বি এর হসপিটাল এনডাউমেন্ট ফান্ডে অনুদান দিয়েছে শ্রীলংকা-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান, অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি (এএফপিএলসি)। আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রটি বিশ্বের সর্ববৃহৎ কলেরা হাসপাতাল পরিচালনা করে এবং প্রতি বছর তিন লাখের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।

সম্প্রতি মহাখালীতে আইসিডিডিআর,বি এর অফিসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা, আইসিডিডিআর,বি -এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদকে একটি চেক হস্তান্তর করেন।

আইসিডিডিআর,বি একটি আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে অবস্থিত এবং বিশ্বজুড়ে স্বাস্থ্যনীতি ও চর্চায় প্রভাব ফেলেছে তার উদ্ভাবনী গবেষণা ও কার্যকর সমাধানের মাধ্যমে।

ডা. তাহমিদ আহমেদ বলেন, অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি-র ধারাবাহিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের অংশীদারিত্ব আমাদের মিশন— জীবন রক্ষা এবং স্বাস্থ্যগবেষণার অগ্রগতিতে—গুরুত্বপূর্ণ অবদান রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিডিআর,বি-এর হেড অব ডেভেলপমেন্ট আরমানা আহমেদ, ফাইন্যান্স ডিরেক্টর আবদাল্লা আহমাদ আব্বাস, ঢাকা হাসপাতালের প্রধান ডা. মোহাম্মদ জাকিরুল করিম, ডোনর রিলেশনস ম্যানেজার নাসের আজাদ ও অ্যালায়েন্স ফাইন্যান্স-এর ডেপুটি ম্যানেজার, ব্র্যান্ড, কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স নাভিলা হাসান।