বাংলাদেশসহ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের উদলগুড়ি নামক স্থানে, ভূগর্ভের ১০ কিলোমিটার অভ্যন্তরে । উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।