ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে সুহিলপুরে নির্মাণাধীন চার লেন সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, চার লেন কাজের জন্য অপরিকল্পিতভাবে জলাধার ভরাট করায় সুহিলপুর ও নন্দনপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। দুই-তিন বছর ধরে এখানে প্রায় এক হাজার একর জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।









