বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে লস্কর নুরুল হক ও সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম খোকন নির্বাচিত হয়েছেন। গতকাল সকালে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়। যেখানে ১১টি পদের মধ্যে শুধু একটি পদে নীল প্যানেল অর্থাৎ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আর বাকি ১০টি পদে সাদা প্যানেল অর্থাৎ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতির দুটি পদে মোস্তাফিজুর রহমান নওশের ও বিষ্ণুপদ মুখার্জী, অর্থ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদকের দুটি পদের মধ্যে নীল প্যানেলের জাহিদুল ইসলাম পান্না ও সাদা প্যানেলের কাজী আবুল কালাম নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হয়েছেন মো. আনোয়ার হোসেন (বাচ্চু), মো. আর্শিব উদ্দিন (শাওন), মো. আতিকুর রহমান খান (রাজু) ও সুমন বাড়ৈ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ নির্বাচনে ৯৭৫ জন ভোটারের মধ্যে ৮৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।