ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় ট্রাকচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নুরজাহান বেগম (৪৫), কাজল রেখা (২২) ও ৬ মাস বয়সী শিশু আনাস।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অটোরিকশায় ৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।