আরো ৬৮ এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আজ শনিবার (৩ আগস্ট) জামিনপ্রাপ্ত
এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে
৬ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে
৪ জনসহ মোট ৬৮ জন পরীক্ষার্থীর জামিন হয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগে কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক নেই।
আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত
থেকে ৭৮ এইচএসসি পরীক্ষার্থী জামিন পান।










