বাগেরহাটের মোরেলগঞ্জে সোহেল মুন্সি (২২) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
পুলিশ জানিয়েছে, এদিন রাত ৯টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে তার। গুরুতর আহত অবস্থায় খুলনায় নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সোহেল বরাইখালী গ্রামের সেকান্দার মুন্সির ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুই বন্ধু মোটরসাইকেল রেস করতে গিয়ে এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ায় অপরজন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।










