দিনাজপুরের হিলিতে দুস্থ রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেয়া হয়েছে। হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারুল নাহারের উদ্যোগে গতকাল বেলা ১১টায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা দেয়।