বাগেরহাটের শরণখোলায় হরিণের চামড়াসহ চার চোরা শিকারি আটক হয়েছে। শনিবার ভোরে শরণখোলা উপজেলার শরণখোলা-সোনাতলা বেরিবাধ কাঁচা রাস্তার উপর থেকে র‌্যাব -৬ এর সদস্যরা শিকারিদের আটক করে।   

আটককৃতরা হলেন,শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আমির মল্লিকের ছেলে মোঃ জাকির মল্লিক(৪৫) ও তার ছেলে মোঃ ওমর সানী মল্লিক(১৯), দক্ষিনরাজাপুর গ্রামের মোঃ নূরুল হক ফরাজীর ছেলে মোঃ মাসুম ফরাজী(৩০) এবং একই গ্রামের মোঃ আমির পহলানের ছেলে মোঃ হাজিফুর পহলান(৩৫)। 

আটককৃতদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের পূর্বক শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়াসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।