জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানকে অবশেষে
অবসরে পাঠানো হয়েছে। তবে মতিউর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অবসরে পাঠিয়েছে
সরকার। আগামী ২৯ আগস্ট তার অবসর কার্যকর হবে।
আজ বুধবার (৩১ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সংক্রান্ত
প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে
মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলছে। ছাগলকাণ্ডের পর মতিউর
রহমানের অবৈধ সম্পদ অর্জনের খবর গণমাধ্যমে প্রকাশের পর জুলাই মাস থেকে তিনি আত্মগোপনে
চলে যান।
আইআরডির একটি সূত্রে জানা গেছে, আত্মগোপন থাকা অবস্থায় তিনি
অবসরের আবেদন করেন।
আইআরডির উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চাকরিকাল
২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪
(১) ও ধারা ৫১ অনুসারে আগামী ২৯ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
তবে অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর উত্তর ছুটি, ল্যাম্প গ্র্যান্ট, পেনশন) পাবেন না
মতিউর।










