পুঁজিবাজারের সংকট কালে আইসিবিতে সহায়তা মেলে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১ অক্টোবর) ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের(আইসিবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আইসিবি প্রধান কার্যালয়ে কেক কাটা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন,আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মহাব্যবস্থাপকরা ও করপোরেশনের সকল কর্মচারী উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি