নিষেধাজ্ঞার সময়ে ইলিশ মাছ বহন করায় বরিশাল বিমানবন্দরের দুই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। তাদের সঙ্গে থাকা ককশিটের তৈরি কার্টন থেকে আটটি ইলিশ মাছ পাওয়া যায়। বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার তাদের আটক করেছে বলে জেলার মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানিয়েছেন। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় বরাবরের মতো এ বছরও ৭ থেকে ২৮ অক্টোবর ২২ দিন সারা দেশে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
ইলিশ বহনে বিমানযাত্রীকে দণ্ড
নিষেধাজ্ঞার সময়ে ইলিশ মাছ বহন করায় বরিশাল বিমানবন্দরের দুই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। তাদের সঙ্গে থাকা ককশিটের তৈরি কার্টন থেকে আটটি ইলিশ মাছ পাওয়া যায়।









