ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড বাতিল করেছেন আদালত। সংঘাত ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেফতার
ফাইয়াজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার সিএমএম আদালত। পরে আজ রোববার (২৮ জুলাই)
শুনানি শেষে ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করেন এবং শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন সিএমএম
আদালত।
এর আগে গত ২৭ জুলাই ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা তার রিমান্ড
চেয়ে আবেদন করেন। ওই দিন অভিযুক্তকে শিশু হিসেবে দাবি করা হলেও তার পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় তার
৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পরে আজ অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে দাবির
পক্ষে তার এসএসসি ও জন্ম সনদ দাখিল করায় সিএমএম আদালত তার রিমান্ড স্থগিত করেন এবং
তার বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে পাঠান।










