চুয়াডাঙ্গায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।