বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় বলে বণিক বার্তাকে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।
তিনি বলেন, ‘সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে ফেরার পর মন্ত্রীর জ্বর ও ঠাণ্ডাজনিত সমস্যা চলছিল। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গতকাল রাতে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশে ফেরার পর থেকে তিনি ঠাণ্ডা ও জ্বরে ভুগছিলেন। অসুস্থতার কারণে দেশে ফিরলেও মন্ত্রণালয় ও সংসদ অধিবেশনে অংশ নিতে পারেননি তিনি। গতকাল মন্ত্রণালয়ে অফিস করার কথা থাকলেও আসতে পারেননি। এরপর রাত ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।










