আজ ২১ আগস্ট। ১৯১১ সালের এদিনে ফ্র্যান্সের রাজধানী প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চুরি হয়। অবশ্য দুই বছর পর ইতালিতে ছবিটি উদ্ধার করা হয়।

এক নজরের জেনে নিন এদিনের উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যু—

যা ঘটেছিল

১৮৩১: ভার্জিনিয়ায় দাস বিদ্রোহের নেতৃত্ব দেন ন্যাট টার্নার। বিদ্রোহে অন্তত ৫৫ জন শ্বেতাঙ্গ নিহত হন। পরে প্রতিশোধমূলক সহিংসতায় প্রায় ৩০ জন কৃষ্ণাঙ্গ নিহত হন। এবং টার্নারকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

১৮৫৮: ইলিনয়ের সিনেটর নির্বাচনে আব্রাহাম লিংকন ও স্টিফেন ডগলাসের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। পরে তাদের মধ্যে মোট সাতটি বিতর্ক হয়।

১৯৪৪: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ও চীন ওয়াশিংটনের ডাম্বারটন ওকসে আলোচনা শুরু করে।

১৯৫৯: হাওয়াইকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ৫০তম অঙ্গরাজ্য ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার।

১৯৮৩: ফিলিপাইনের বিরোধী রাজনীতিক বেনিগনো ‘নিনয়’ আকুইনো জুনিয়র ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামার সময় আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৯১: গণঅভ্যুত্থানের মুখে ব্যর্থ হয় সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের বিরুদ্ধে কট্টরপন্থীদের অভ্যুত্থান। রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এ প্রতিরোধে নেতৃত্ব দেন।

১৯৯৩: মঙ্গলগ্রহে পৌঁছানোর ঠিক আগে নাসার মার্স অবজারভার মহাকাশযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০০০: রাশিয়ার ডুবে যাওয়া পারমাণবিক সাবমেরিন কুরস্ক উদ্ধারের অভিযান শেষ হয়। ডুবুরিরা ঘোষণা করেন, সাবমেরিনটির ১১৮ জন নাবিকের কেউই বেঁচে নেই।

২০১০: ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া ও ইরানের প্রকৌশলীরা জ্বালানি দেয়ার কাজ শুরু করেন।

২০১৭: প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রজুড়ে সব উপকূলিয় এলাকায় সূর্যগ্রহণ দেখা যায়।

জন্ম

১৭৬৫: চতুর্থ উইলিয়াম; যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও হ্যানোভারের রাজা।

১৯০৪: কিং কাউন্ট বেসি; বদন্তি মার্কিন জ্যাজ পিয়ানোবাদক, ব্যান্ডলিডার ও সুরকার।

১৯৩৬: উইল্ট চেম্বারলেইন, মার্কিন বাস্কেটবল কিংবদন্তি। ১৯৬২ সালে এক এনবিএ ম্যাচে ১০০ পয়েন্ট করার রেকর্ড গড়েন তিনি।

১৯৭৩: সার্গেই ব্রিন, রুশ বংশোদ্ভূত মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও গুগলের সহপ্রতিষ্ঠাতা।

১৯৮৬: উসাইন বোল্ট, জ্যামাইকান স্প্রিন্টার ও অলিম্পিকের অন্যতম সফল অ্যাথলেট।

১৯৮৮: রবার্ট লেভানডোভস্কি, পোল্যান্ডের ফুটবল তারকা ও বিশ্বের অন্যতম সফল স্ট্রাইকার।

মৃত্যু

১৯৪০: লিওন ট্রটস্কি; রুশ বিপ্লবী, মার্কসবাদী তাত্ত্বিক এবং রেড আর্মির অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৭৯: জিউসেপ্পে মিয়াজ্জা, ইতালির কিংবদন্তি ফুটবলার ও কোচ।

১৯৯৫: সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন জ্যোতির্পদার্থবিদ ও নোবেলজয়ী বিজ্ঞানী।

২০০৫: রবার্ট মুগ, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক।

২০০৬: বিসমিল্লাহ খান, ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ওস্তাদ।

২০২১: ডন এভারলি, মার্কিন সংগীতশিল্পী এবং এভারলি ব্রাদার্সের অন্যতম সদস্য।