বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

সাক্ষাৎ পরবর্তী বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।