নিহত নারীর নাম সারা রোকসানা পিনু। পুলিশ জানায়, বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে এবং ঘরের জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়।

গতকাল বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, ‘ভুক্তভোগী নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পাশাপাশি ঘরের জিনিসপত্র লুটের ঘটনাও ঘটেছে। নিহত ওই নারীর দুটি ছেলেসন্তান রয়েছে। তবে ঘটনার সময় ওই নারী বাসায় একা ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।’