২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে সব স্থগিত করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার শপথ নেয়। এরপর টানা ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের আগ পর্যন্ত ক্ষমতায় থাকে দলটি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণার মাধ্যমে বস্তুত আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া লাইসেন্সগুলো স্থগিত করল।

এছাড়া আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে ওই সময়পর্বে করা লাইসেন্সধারীদের গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে ওই প্রজ্ঞাপনে। আইন জেলা ম্যাজিস্ট্রেট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।