ফরিদপুরের মধুখালী উপজেলার এলাহীপুরে অটোরিক্সা চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের নাম মো. নুরুল ইসলাম নুরু (৩৫)। সে সদর উপজেলার করিমপুর গ্রামের ফেলু শেখের পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে জাহাপুর ইউপি চেয়ারম্যান মোল্লা মো. ইসহাক হোসেন জানায়, এলাহীপুরের সোহরাব হোসেনের ছেলে বাবুর অটোরিক্সাটি চুরি করে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি (নুরু)।
স্থানীয়রা চুরির বিষয়টি বুঝতে পেরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে নুরুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিতদের চিৎকারে এলাকার মানুষজন জড়ো হয়ে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।









