বরিশাল কেন্দ্রীয় কারাগারে সমাজসেবা অধিদপ্তর এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে বন্দিদের মাঝে গতকাল সেলাই মেশিন ও শাড়ি বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কারাগারের সুপার রত্না রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের বাবা অধ্যাপক আলী হায়দার ও মা ফিরোজা হায়দার, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান প্রমুখ।
কারাবন্দিরা পেলেন পোশাক ও সেলাই মেশিন
বরিশাল কেন্দ্রীয় কারাগারে সমাজসেবা অধিদপ্তর এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে বন্দিদের মাঝে গতকাল সেলাই মেশিন ও শাড়ি বিতরণ করা হয়েছে।









