সাংবাদিক, লেখক ও নারী অধিকার কর্মী দিল মনোয়ারা মনুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল । ২০১৯ সালের ১৪ অক্টোবরে দিল মনোয়ারা মনু মধ্য রাতে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু দিবস উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে পুরানো ঢাকার রাজার দেউরীতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। এছাড়া ওই এলাকার একটি এতিমখানায় অবস্থানরত শিশু, কিশোরদের এক বেলার খাবারে আপ্যায়ন করা হবে।