সারা দেশে কয়েকদিন ধরে তাপপ্রবাহ বিরাজ করছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। নষ্ট হচ্ছে কৃষকের ফসল। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য রাজবাড়ীতে বিশেষ নামাজ আদায় করা হয়েছে। গতকাল বিকালে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ঈদগাহ মাঠে বিশেষ নামাজের আয়োজন করে এলাকাবাসী। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।