স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৫-২০ দিনের মধ্যে স্কুলগামী ১২-১৭ বছর বয়সী শিশুদের টিকা দেয়া শুরু হবে। এ বিষয়ে আজই (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক আগামী সপ্তাহেই শিশুদের টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হবে। গতকাল দুপুরে মানিকগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিশুদের উপযোগী ফাইজারের টিকা দেয়া হবে। সে অনুযায়ী টিকা আনার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মতবিনিময় সভায় পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম মো. আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় পৌরসভার কাউন্সিলর ও শহর উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।









