‘সড়কে নিরাপত্তা চাই। বাঁচার মতো বাঁচতে চাই। ট্রাফিক আইনের প্রয়োগ চাই। তোমরা আমাদের আর মেরো না।’ নিরাপদ সড়কের দাবিতে নওগাঁ শহরের ব্যস্ততম সড়কে অবস্থান নিয়ে কথাগুলো বলছিল শিক্ষার্থী ফাতেমা আফরিন ছোঁয়া। গতকাল তাজের মোড় ও ব্রিজ মোড়ে চোখে কালো কাপড় বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে নিরাপদ সড়কের দাবি জানায় পঞ্চম শ্রেণীর এই শিক্ষার্থী। মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে চলাচলকারী যাত্রীরা অনেকেই শিশুটির ছবি ধারণ করেন নিজেদের সেলফোনে। দুপুরের মধ্যেই ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।